মহাকাশ নিয়ে গবেষনার শেষ নেই উন্নত বিশ্বে। দ্রুতগতির সাথে এগিয়ে যাচ্ছে মহাকাশ গবেষনা ।পিছিয়ে নেই জাপানও ।
জাপান মহাকাশের জন্য কথা বলতে পারে এমন একটি ছোট রোবট তৈরি করেছে । কিরোবো (Kirobo) নামের এই রোবট নভোচারী মানুষের সাথে মহাকাশ ও পৃথিবীতে কথা বলতে পারবে । এই রোবট আগামী ৪ আগস্ট পাঠানো হবে আইএসএস-এ । কিবো রোবট প্রোজেক্টের তৈরি করা এই রোবট প্রথমবারের মতো মানুষের সাথে কথোপকথনে মহাকাশে কাজ করবে । Continue reading
স্মৃতির ফ্রেমে বাবার সাথে আমার ফেলে আসা শৈশব…
আমি যখন লিখাটি লিখছি বাবা তখন আমার থেকে প্রায় ৬০০০ মাইল দূরে । চিন্তা করতেই মনের ভিতরটা কেঁপে উঠে । দেশের বাইরে থাকায় ছোট বেলায় থেকে বাবাকে কাছে খুব কম পেয়েছি।সামনাসামনি বাবার আদরযত্ন যদিও কম পেয়েছি তারপর যখন ফোনে কথা হয় ৬০০০ মাইল দূরে থেকেও আমাদের প্রতি বাবার ভালোবাসা বুঝতে কষ্ট হয় না । বাবার সাথে খুব বেশী একটা স্মৃতি আমার নেই । Continue reading
৬ পায়ের শিশু জন্মগ্রহন করলো পাকিস্তানে ।।
এই প্রথম ৬ পা বিশিষ্ট শিশু জন্মগ্রহণ করলো পাকিস্তানে । চিকিৎসকদের ধারণা যমজ শিশু জন্ম নেওয়ার কথা থাকলেও দুর্লভ জেনেটিকাল পরিবর্তনের কারণে বাকি একজন ঠিকমত বেড়ে উঠতে পারেনি । যার ফলে অন্য শিশুর শারীরিক অঙ্গে পরিবর্তন আসে । অর্থাৎ নবজাতক শিশু অতিরিক্ত অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে । নবজাতক বাচ্চাটির মা-বাবা পরস্পর কাজিন ছিলো । Continue reading
নাসার ক্যামেরায় এইবার ধরা পড়লো অসাধারণ অগ্ন্যুৎপাত
গতকাল সূর্যের উত্তরপূর্ব প্রান্তে এক দর্শনীয় সৌর অগ্নিশিখার বিস্তরন ঘটে । গতকাল নাসার সোলার ডায়নামিক্স অভজারবেটোরি (SDO)-এর ধারণ করা দৃশ্যে দেখা যায় সূর্যের পৃষ্টদেশে বিষ্পোরণ ঘটে যা থেকে অসাধারণ লেলিহান শিখা মহাকাশের দিকে উৎক্ষেপিত হয় ।নাসার SDO মহাকাশযান সূর্যের বাম দিক থেকে এই অসাধারণ অগ্নুৎপাতের ফুটেজটি ধারণ করতে সক্ষম হয় । Continue reading
SKA: মহাবিশ্বকে চিনাবে নতুন করে ।।
২০১৬ তে স্থাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ ।। মহাবিশ্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের উদ্দ্যেশে ১৯০০ বর্গ মাইল জুড়ে গড়ে উঠা এই টেলিস্কোপ নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে ১ বিলিয়ন পিসির সমান সুপার কম্পিউটার থাকবে । যদিও কোথায় স্থাপিত হবে তা ঠিক হয়নি এখনো , তবে স্থান নির্বাচনে দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া প্রাথমিক ভাবে প্রথমের দিকে রয়েছে ।। Continue reading
টাইগাররা এগিয়ে যাও .।
আর মাত্র চারটা রান … আল্লাহর কাছে তখনো প্রার্থনা করে চলেছি …। কখন চোখে পানি চলে আসছে বুঝিনি …। নাহ হল না …। দুটো রানের বিপরীতে ৩২ কোটি চোখের অশ্রু … নাহ এই অশ্রু ঘুরে দাঁডানোর অনুপ্রেরণা তোদের জন্য … ঐ তো সেইদিন, মনে নেই তোর ? ৩০ লক্ষ শহীদের পবিত্র রক্তে বদলে গিয়েছিলো ইতিহাস … জন্ম নিলো লাল সবুজের পতাকা ।। Continue reading
লালবাগের কেল্লা – একটি অপূর্ব ঐতিহাসিক নিদর্শন
কেল্লা বা দুর্গ বলতে বোঝায় শক্ত বেষ্টনী প্রাচীর-বেষ্টিত প্রতিরক্ষা ব্যবস্থা। উদ্দেশ্য আক্রমণকারীর হাত থেকে নিজেদের সুরক্ষা। ফলে দুর্গ স্থাপত্যের সাধারণ বৈশিষ্ট্য সব সময়ই প্রায় এক রূপ হতে দেখা যায়। যেমন আভ্যন্তরীণ বৃত্তাকার বেষ্টনী প্রাচীর বহিঃপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত হয়, সাথে প্রয়োজন অনুযায়ী পরিখা দ্বারাও পুনঃ-বেষ্টিত থাকে। আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই দুর্গের সর্বাপেক্ষা শক্তিশালী অঙ্গ হিসেবে বিবেচিত হতো সাধারণত দুর্গের প্রবেশ-ফটক ও পার্শ্ব-বুরুজ। তাই প্রবেশ-ফটক এবং প্রতিরক্ষা প্রাচীর বা বুরুজ হয়ে থাকে প্রহরা কক্ষ সংবলিত। বেষ্টনী প্রাচীরের উপরিভাগে চলাচলের জন্য চওড়া পথের ব্যবস্থা থাকে যাতে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে আক্রমণকারী শত্রুর আগমন লক্ষ্য করা যায় । Continue reading
বিড়ম্বনা -২ ।। জার্নি by লোকাল বাস
মধ্যাহ্নভোজন করে হলে প্রত্যাবর্তন করার নিমিত্তে বাসা হতে যাত্রারম্ভ করলুম । বাসা হতে প্রতিবার ক্যাম্পাস হলে ব্যাক করার সময় সরাসরি বাসে উঠিলেও এইবার ঠিক করলুম লোকাল বাসে এ জার্নি করব । বিশ্ব-মন্দার বায়বীয় প্রভাব আমার পকেট পর্যন্ত প্রসারিত হইসে উহা ঠাহর করতে পারলাম । আশুকালে ডিসিশন গ্রহণ করলাম লোকাল বাসেই যাত্রা করবো । ডিসিশন বাস্তবায়ন এর নিমিত্তে বাস স্ট্যান্ড এ এসে দাঁডাইলাম । Continue reading
বিড়ম্বনা -১ ।। দরখাস্ত লিখন
বৈকালীন নাস্তা করবার পর আমি আর আমার সুহৃদ বন্ধু ওমর হল এ ব্যাক করতেসিলাম । গোধূলি সন্ধ্যায় ইটের রাস্তা মাড়িয়ে হন্টন করবার সময় অন্তঃকরণে উপলদ্ধি হইল শ্রদ্ধেয় ক্যাম্পাস ইন চার্জ এর সমিপে গেমিং কন্টেস্ট করবার নিমিত্তে এক খানা দরখাস্ত লিখন বিশেষ গুরুত্বর হইয়া দাঁড়ায়েছে।প্রস্তাব খানা প্রকাশ পুর্বক হাতি শরীরে চিতা বাঘের শক্তি সঞ্চার করে উসাই বোল্ট বেগে হন্টন করতে শুরু করলাম । Continue reading
ফেসবুক পেজ এবং নামের সার্থকতা
বাংলা গদ্য পদ্য পড়া হয়না বহুদিন থেকে। বিশেষ করে মহাবিদ্যালয় পাশ করার পর হতে গদ্য বা পদ্য পাঠ করা হয় না। বাল্য কাল হতে বাংলা গদ্য বা পদ্যের নামকরণ এর সার্থকতা বর্ণনা করা আমার পক্ষে দুঃসাধ্য ঠেকে।পরীক্ষার প্রশ্নে কোন কিছুর নামকরণের সার্থকতা লিখতে গেলে আমাকে নিউটন হতে হইত ! আফটার অল কিছু চিন্তা করে পাইতাম না । অতঃপর উত্তরপত্র কে ব্যক্তিগত পত্র ভেবে কি লিখতাম তা আমার কাছে ও অজ্ঞাত ছিল। Continue reading